ফায়ার সার্ভিসকে উত্তর সিটির রেসকিউ বোট প্রদান

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।বিকেল ৩টায় বোট

2024-10-22T18:38:27+00:00
2024-10-22T18:38:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফায়ার সার্ভিসকে উত্তর সিটির রেসকিউ বোট প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

বিকেল ৩টায় বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ ফোর সার্চ অ্যান্ড রেসকিউ উক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক মহোদয়ের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। 
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে। এর ধারাবাহিকতায় আজকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করা হলো। 

তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এজন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।   

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে। 





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy