গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

বিনোদন প্রতিবেদক

বিনোদন

গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায়

2024-11-04T13:33:42+00:00
2024-11-04T13:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১:৩৩ পিএম  আপডেট: ০৪.১১.২০২৪ ১:৫৮ পিএম  (ভিজিট : ৩৪৭)
X

গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলায় ভাঙচুর করা হয়।
গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এছাড়াও সরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন তাপস। অনেকেই বলছেন, সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সর্বমহলেরই জানা। সে কারণেও হয়তো বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকতে পারে।

রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়। এমনকি ভেতরে ঢুকে সকল যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দেওয়া হয়। ভবনের বাইরে দেওয়া হয় আগুন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy