কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোটালিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির

2024-11-11T19:02:07+00:00
2024-11-11T19:02:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কোটালিপাড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ৮০)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ১হাজার ৮শত ৫জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy