কনসার্টের মঞ্চে উঠতে দেয়া হলো না তাসরিফের ব্যান্ডকে

বিনোদন প্রতিবেদক

বিনোদন

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান। তার গান তথা ব্যান্ড কুঁড়েঘরের গান

2024-11-11T20:07:27+00:00
2024-11-11T20:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কনসার্টের মঞ্চে উঠতে দেয়া হলো না তাসরিফের ব্যান্ডকে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:০৭ পিএম   (ভিজিট : ৩৮০)
X

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান। তার গান তথা ব্যান্ড কুঁড়েঘরের গান মন জয় করে নিয়েছে শ্রোতাদের। কিন্তু হঠাৎই এক খারাপ অভিজ্ঞতার মুখে পড়লেন তাসরিফ ও তার ব্যান্ড কুঁড়েঘর। 

মূলত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জেলা ভিত্তিক ছাত্র কল্যাণ সমিতির আমন্ত্রণে কনসার্টে পারফর্ম করতে যায় কুঁড়েঘর। সেখান থেকে কুঁড়েঘর-দলের বাকি সদস্যদের সাথে একটি ছবি পোস্ট করে তাসরিফ লেখেন, ‘রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লেখা শুরু করছি।’

তাসরিফ লেখেন, ‘মাঝে মাঝে কথা বলা উচিত, কথা বলতে হয়। কুঁড়েঘর ব্যান্ডের ৮ বছরের যাত্রায় আজকের রাতের মতো বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি।’

তাসরিফ লেখেন, ‘মূলত এই কনসার্ট এর আয়োজক ছিল মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমে আমাদের স্টেইজ টাইম জানানো হয় ১০ তারিখ রাত ৮ টায়। শো এর আগের দিন আয়োজক রা আমাদের বলেন আমরা স্টেইজে উঠবো রাত ১১ টায়। তাদের জানানো সময় অনুযায়ী আমরা রাত ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছাই। এসেই শুনি উনাদের প্রোগ্রামে মিস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদেরকে আরও পরে উঠানো হবে। সময় গড়াতে গড়াতে রাত ৩ টা পর্যন্ত অপেক্ষা করে আমরা জানতে পারি তাদের মিস ম্যানেজমেন্ট এর জন্য আমাদের পারফর্ম করা হচ্ছে না।’

তাসরিফ লেখেন, ‘এখানে কয়েকটা ব্যাপার ঘটল! আপনারা যে শুধু একটা ব্যান্ডকে ৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে পারফর্ম করতে দেননি ব্যাপারটা তা নয়, আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমাদের শ্রোতাদের। তাদের অনেকেই এই পোস্ট না দেখলে হয়ত এটাও জানতোনা যে কুঁড়েঘর এসেছিল এবং তাদের মতোই অপেক্ষা করেছিল তাদের গান শোনাতে।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy