আবারও ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

বুলেটিন ডেস্ক

বিনোদন

শফিক রেহমান সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক। তাকে বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক হিসেবেও মনে করা হয়।

2024-11-14T14:13:47+00:00
2024-11-14T14:13:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:১৩ পিএম   (ভিজিট : ২৫৩)
X

শফিক রেহমান সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক। তাকে বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক হিসেবেও মনে করা হয়। তার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘লাল গোলাপ’ একটা সময় বন্ধ হয়ে যায়। তবে আবার সুখবর দিয়ে সেই অনুষ্ঠান চালু করতে যাচ্ছেন এই বর্ষীয়ান সাংবাদিক।

শফিক রেহমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে। 

শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার সম্পাদিত পাক্ষিক পত্রিকা ‘মৌচাকে ঢিল’ও এক সময় বেশ আলোচিত ছিল। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। 

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে ‘লাল গোলাপ’ প্রচার হয়েছে। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়।
 
সমসাময়িক দেশী বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হতো। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকতো। পাশাপাশি দেখানো হো বিভিন্ন সিনেমার অংশবিশেষ।
 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০১৩ সালের আগস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy