অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক রুবেল

বিনোদন ডেস্ক

বিনোদন

বরগুনার একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে যাওয়ার পথে আহত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ

2024-11-16T18:31:31+00:00
2024-11-16T19:09:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়ক রুবেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৭:০৯ পিএম  (ভিজিট : ২৫০)
X

বরগুনার একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে যাওয়ার পথে আহত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। আজ (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে তাঁতিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে রুবেল কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়ক অংকুর পল্লী উন্নয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আল্লাহর রহমতে সুস্থ আছি সবাই দোয়া করবেন আমার জন্য।

জানা গেছে, বরগুনা যাওয়ার পথে মাদারীপুরে পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ওভারটেক করে সামনে চলে আসে। এমন সময় রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির চালক আত্মরক্ষার জন্য রাস্তার পাশে ছিটকে যান। গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে মাইক্রোবাসটি থেমে যায়। এতে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের ক্ষতি না হলেও গাড়িতে থাকা যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পান।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy