ফ্যাসিবাদকে বিতাড়িত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে

2024-11-16T19:28:45+00:00
2024-11-16T19:28:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদকে বিতাড়িত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: গোলাম পরওয়ার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ১২৩)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে ময়দান থেকে বিতাড়িত করতে গেলে আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিশ্চিহৃ করা সম্ভব। দেশের সকল রাজনৈতিক দল ও জাতী সেদিকে এগিয়ে যাচ্ছে। আর ঐক্যে সকল দল, আলেম-ওলামা, ধর্ম, বর্ষ নির্বিশেষে সকলকে এগিয়ে আহবান জানান তিনি। 

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করেছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্র-জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পযন্ত এটা চলতে পারে না। 

তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, সেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন ও অপবিত্র হয়ে গিয়েছিল। এবং ফ্যাসিবাদী শাসক দুর্নীতিগ্রস্ত ছিল।

তিনি বলেন, এই ডুমুরিয়া ও ফুলতলা এক সময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভ্যয়রন্যে পরিণত হয়। তখন জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থী দমনে জনগণকে সাথে নিমূল করেছি। আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর এতো বড় সমস্যা সমাধানে এই অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ জন্য অন্তবর্তীকালীন সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। 

তিনি বলেন, আমাদের লক্ষ হচ্ছে, আল্লাহ তালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা জেলা মজলিসে শূরার সদস্য ও ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, খুলনা জেলা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন রিয়াদ। 

শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষকদলের সভাপতি কবির হোসেন। বক্তৃতা করেন, খুলনা জেলা ছাত্রশিবির সেক্রেটারি মুহা. ইউসুফ হোসেন, ডুমুরিয়া উত্তর উপজেলা আমীর গাজী সাইফুল্লাহ, ডুমুরিয়া দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উত্তর উপজেলা সেক্রেটারি বি এম আলমগীর হোসেন, ড. একরাম উদ্দীন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা আজহার, ডাক্তার হরিদাস মন্ডল, মাওলানা মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, ডাক্তার আব্দুল মান্নান, আব্দুল গণি খান, হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy