সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪ এর সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে

2024-11-30T19:20:24+00:00
2024-11-30T19:31:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:২০ পিএম  আপডেট: ৩০.১১.২০২৪ ৭:৩১ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪ এর সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

এসময় যাত্রী হিসেবে তার সঙ্গে স্বামী বদরুল আনাম সাউদও ছিলেন। তাকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি। আজ শনিবার (৩০ নভেম্বর) তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। কিন্তু তাকে যেতে দেয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy