বিয়ের জন্য ‘বিসিএস ক্যাডার’ পাত্র খুঁজছেন ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন

কাজ থেকে শুরু করে বিভিন্ন কারণে আলোচনায় থাকেনছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বেশ সরব থাকেন সামাজিক মাধ্যমেও।

2024-12-02T20:27:03+00:00
2024-12-03T19:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের জন্য ‘বিসিএস ক্যাডার’ পাত্র খুঁজছেন ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:২৭ পিএম  আপডেট: ০৩.১২.২০২৪ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২২৫)
X

কাজ থেকে শুরু করে বিভিন্ন কারণে আলোচনায় থাকেন ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বেশ সরব থাকেন সামাজিক মাধ্যমেও। সেখানে নিজেকে মাঝে মাঝে সাহসী অবতারে ধরা দিয়ে অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেন উত্তাপ; এ নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে।

সরকার পতনের ইস্যুকে কেন্দ্র করে নীরব ভূমিকা পালন করেছিলেন ভাবনা; সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। তবে গত অক্টোবর থেকে নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন ভাবনা। ফেসবুকেও যেমন দেখা মিলছে, বিভিন্ন অনুষ্ঠানে হাজিরও হচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিতি মেলে ভাবনার। সেখানে নানান প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত।  

তাকে প্রশ্ন করা হয়, বিয়ের জন্য পাত্রের প্রস্তাব আসলে কেমন পাত্র বেঁছে নেবেন তিনি। সঙ্গে দুটি অপশনও ছুঁড়ে দেওয়া হয়, একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার? উত্তরে ভাবনা বলেন, ‘বিসিএস ক্যাডার!’ শুধু তাই নয়, নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী। 
তার কথায়, ‘আমার মা-বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও, আমি দিতেও পারি। আমাকে গত বছরও আব্বু বলেছে। যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার।’

এ সময় ভাবনা জানতে পারেন, এখন নাকি বিসিএস পরীক্ষা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এতে উচ্ছ্বসিত হয়ে ভাবনা বলেন, ‘ওয়াও, তাহলে আমি পরীক্ষা দেব।’
আশনা হাবিব ভাবনা আরও জানান, তার পেছনে নাকি অনেক ছেলেরাই পিছু নিয়েছে; তাও সেটা ছোট বয়স থেকেই। আর সেটা নাকি খুব ভালোও লাগে অভিনেত্রীর।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy