বিএনপির কনসার্টে গান গাইবেন জেফার

বিনোদন প্রতিবেদক

বিনোদন

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়েবিজয় দিবসে‘সার্বজনীন কনসার্টের’ আয়োজন করেছে বিএনপি। এতে গান পরিবেশন করবেনহালের গায়িকা জেফার আহমেদ থেকে শুরু

2024-12-10T17:59:22+00:00
2024-12-10T17:59:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির কনসার্টে গান গাইবেন জেফার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিজয় দিবসে ‘সার্বজনীন কনসার্টের’ আয়োজন করেছে বিএনপি। এতে গান পরিবেশন করবেন হালের গায়িকা জেফার আহমেদ থেকে শুরু করে বর্ষীয়ান শিল্পী খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী সহ আরও অনেকে। 

এছাড়া নগরবাউল, সোলস, শিরোনামহীনসহ আরো কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা রয়েছে। সার্বজনীন কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আয়োজনের এই ঘোষণা দিয়েছেন। 
আজ মঙ্গলবার গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়।
‘বিজয় দিবসে’ বিএনপি নতুন প্রত্যাশা নিয়ে জনগণ ও নতুন প্রজন্মের সামনে হাজির হতে চাইছে বলে জানিয়েছেন এ্যানি। তিনি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্ট শুরু হবে। কনসার্টে একক গান গাইবেন, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের পারফর্ম করার কথা রয়েছে। 
বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদ দিয়ে তিনি বলেন, দিল্লির আনুগত্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy