জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য আল্লু অর্জুনের

বিনোদন ডেস্ক

বিনোদন

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও তার

2024-12-14T13:24:52+00:00
2024-12-14T14:05:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য আল্লু অর্জুনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১:২৪ পিএম  আপডেট: ১৪.১২.২০২৪ ২:০৫ পিএম  (ভিজিট : ২৩৫)
X

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে ছাড়া পান ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা। এতে ক্ষুদ্ধ হয়েছেন আল্লুর আইনজীবী অশোক। জেল থেকে ছাড়া পেয়ে আল্লু অর্জুন সংবাদমাধ্যমে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। অনেক অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি।
 
আল্লুর ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই। পুলিশ দেয়নি। বলেছিলাম, আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব।
 
আল্লু আরও বলেন, আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।
 
আল্লুর আইনজীবী অশোক বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়। তাই আল্লু অর্জুনকে গ্রেফতার করাটা বাড়াবাড়ি।
 
আইনজীবী অশোক রেড্ডি আরও বলেন, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি 'অবৈধ আটক' ছাড়া আর কিছুই নয়।
 
হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদমাধ্যমে অশোক রেড্ডি বলেন, সরকার এবং বিভাগকে প্রশ্ন করা উচিত যে তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুবই সুনির্দিষ্ট। আইন অনুযায়ী, কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তদের ছেড়ে দেবে। আল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, এর জবাব দিতে হবে। আমরা আইনি পদক্ষেপ নেব।
 
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই  শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy