শাহরুখ খানের উদাহরণ টেনেই জামিন পেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথমদিনেই বক্স অফিসে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’কে পেছনে ফেলেছে ‘পুষ্পা টু’। ভারতের সিনেমার বাজারে বলিউড বনাম দক্ষিণী

2024-12-14T21:10:17+00:00
2024-12-14T21:10:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহরুখ খানের উদাহরণ টেনেই জামিন পেলেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:১০ পিএম   (ভিজিট : ১৯১)
X

প্রথমদিনেই বক্স অফিসে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’কে পেছনে ফেলেছে ‘পুষ্পা টু’। ভারতের সিনেমার বাজারে বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির এই দ্বৈরথ নতুন নয়। 

রিল লাইফে শাহরুখকে পেছনে ফেলে ‘পুষ্পা’ এগিয়ে গেলেও রিয়েল লাইফে শাহরুখের উদাহরণই টানতে হলো অভিনেতাকে। শুক্রবার আদালতে কিং খানের প্রসঙ্গ তুলে ধরেই জামিন পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

শুক্রবার জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আল্লু। এমন ‘নাটকীয় পট পরিবর্তন’ নিয়ে চর্চার শেষ নেই! 

তবে মজার বিষয় হচ্ছে, এদিন দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভূতভাবে জুড়ে গেছে শাহরুখ খানের নাম। কিন্তু সেটা কীভাবে সম্ভব? বিষয়টি খোলসা করা যাক।

অতীতে শাহরুখ খানও একবার এরকমই এক মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সময়টা ছিল ২০১৭ সালের জানুয়ারি মাস। সে সময়ে ‘রইস’ সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান। 

ভদোদরায় শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল। সেই জণসমাগমকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুঁড়ে দিয়েছিলেন। আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ির সৃষ্টি হয়। 

সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক ভক্তের। যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়। 

শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ খান সেলিব্রেটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত।

সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আল্লু অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণী সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। 

সেখানে লেখা ছিল, ‘পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নীচতলায়।’

আইনজীবী আরও জানান, ‘রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন আসছেন, সে খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনও তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি।’

শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায়, ‘আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব।’ এরপরই ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy