আগামী তিন দিন শীত কেমন পড়বে জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

দেশের অনেক জায়গায় কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। তারমধ্যে বইছে হিমেল বাতাস। এতে দেশজুড়ে শীতের তীব্রটা বেড়েছে, যা

2025-01-02T17:09:43+00:00
2025-01-02T17:09:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী তিন দিন শীত কেমন পড়বে জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৪০১)
X

দেশের অনেক জায়গায় কুয়াশার কারণে সূর্যের দেখা নেই। তারমধ্যে বইছে হিমেল বাতাস। এতে দেশজুড়ে শীতের তীব্রটা বেড়েছে, যা আরও কয়েকদিন থাকতে পারে। তবে, চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়ার মাসব্যাপী (জানুয়ারি) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে ‍দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এ ছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি এবং দেশের অন্যত্র দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy