ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়র আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের

2025-01-14T20:02:53+00:00
2025-01-14T20:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ২১০)
X

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়র আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে  ‘Maximizing Accreditation Scope and Ranking Potential’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ এই প্রকল্পের অধীনে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং, আত্ম-মূল্যায়ন ও গবেষণা ডকুমেন্টেশনসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের নির্দেশনা প্রদান করবেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।    
 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy