শিক্ষার্থীরা ‘নতুন পাঠ্যবই’ না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে

বুলেটিন ডেস্ক

শিক্ষা

নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার। এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে

2025-01-14T20:31:42+00:00
2025-01-14T20:31:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীরা ‘নতুন পাঠ্যবই’ না পেলেও বিক্রি হচ্ছে নীলক্ষেতে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ৬১৯)
X

নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার। এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে নামমাত্র কিছু বই। পরে আরও কিছু বই সরবরাহ করা হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও বই পায়নি। 

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, যৎসামান্য বই পাওয়া গেছে, তা বিতরণ করা হয়েছে। বাকি বই হাতে পেলে সঙ্গে সঙ্গে তা শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অথচ সব ক্লাসের বিনামূল্যের পাঠ্যবই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে। বাংলাবাজার থেকে একটি চক্র পাঠ্যবই কিনে চড়া দামে বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে।

বাংলাবাজারের লাইব্রেরির মালিক আজিজ মোল্লা ও উজ্জ্বল নামে দুজনের কাছ থেকে কিনে নীলক্ষেতের লাইব্রেরিতে বই বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন নীলক্ষেতের লাইব্রেরি সংশ্লিষ্ট লোকজন। 

নীলক্ষেতে সরেজমিন গিয়ে প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই বিক্রি করতে দেখা গেছে। নীলক্ষেতের মীম বুক হাউজ, প্রিমিয়ার বুক হাউজ, আরাফাত বুক হাউজ, শহীদ বুক সেন্টার, বুক লাইন এবং আরিয়ান বুক লাইব্রেরিসহ বিভিন্ন লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্যবই চড়া দামে বিক্রি হচ্ছে। মীম বুক হাউজ অন্য সব লাইব্রেরি মালিকদের কাছে পাইকারি হিসেবে বিক্রি করছে। এসব বই বাংলাবাজার থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন লাইব্রেরি সংশ্লিষ্টরা। 

নীলক্ষেতের আরাফাত বুক হাউজে গিয়ে দেখা গেল, ২০২৫ সালের অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইটি বিক্রি করছে ২৫০ টাকায়। এনসিটিবির কোনও ক্লাসের বই ২০০ টাকার নিচে বিক্রি করছে না। একজন ক্রেতা বই কিনে ভাউচার চাইলে লাইব্রেরি থেকে জানিয়ে দেওয়া হয়, বোর্ডের বইয়ের ভাউচার দেওয়া হয় না। 

মীম বুক হাউজে গিয়ে দেখা যায়, প্রথম থেকে নবম-দশম শ্রেণির সব বই রয়েছে। বিভিন্ন লাইব্রেরির কাছে পাইকারি হিসেবে বিই বিক্রি করছেন মীম বুক হাউজের মালিক সাইফুলের ছোট ভাই। সব ক্লাসের বই পাওয়া যাবে কিনা জানতে চাইলে একজন ক্রেতাকে জানান এ বছরের সব বই-ই আছে।

একজন ক্রেতার কাছে মীম বুক হাউজ নবম ও দশম শ্রেণির গণিত ২০০, নবম শ্রেণির ইংলিশ ফর টুডে ১০০, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ১৫০ এবং ষষ্ঠ শ্রেণির বাংলা দ্রুত পঠন-আনন্দ পাঠ ১০০ টাকা দাম রাখলেন। একই সময় রুবেল বুক কর্নারের কাছে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই বিক্রির জন্য বের করে দেন। সেখানে সব ক্লাসের বই রয়েছে।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুননাহার লিপি বলেন, ‘আমরা আগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই, সপ্তম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই দিয়েছিলাম। পরে ক্লাস সেভেনের আরও কিছু বই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম শ্রেণির সব বই দিতে পেরেছি।

শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ করা সম্ভব হচ্ছে না, অথচ নীলক্ষেতে সবই পাওয়া যাচ্ছে- এটা কীভাবে সম্ভব জানতে চাইলে এনসিটিবি কর্তৃপক্ষ জানায়, এক শ্রেণির মুদ্রণ মালিক এই কাজ করছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, এটা অসৎ প্রিন্টারদের কাজ। অসৎ প্রিন্টার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা হানা দিচ্ছে। প্রিন্টারদের ডেকে এনে ধমক দেওয়া হয়েছে। শাস্তির আওতায় আনা হবে দোষীদের।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy