এক কিশোরীকে ৬৪ জন মিলে ৫ বছর ধরে ধ'র্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কেরালার বাসিন্দা এক ১৮ বছর বয়সী দলিত কিশোরীকে গত পাঁচ বছর ধরে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে

2025-01-15T13:53:08+00:00
2025-01-15T13:53:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক কিশোরীকে ৬৪ জন মিলে ৫ বছর ধরে ধ'র্ষণ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:৫৩ পিএম   (ভিজিট : ৬৬৬)
X

কেরালার বাসিন্দা এক ১৮ বছর বয়সী দলিত কিশোরীকে গত পাঁচ বছর ধরে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বয়স যখন মাত্র ১৩ বছর ছিল, তখন থেকেই যৌন নিগ্রহের শিকার হতে শুরু করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা পুলিশ হেফাজতে থাকায় তাদের কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। পুলিশ বলছে, অভিযুক্তদের বয়স ১৭ থেকে ৪৭ বছর পর্যন্ত এবং তাদের মধ্যে আছে ওই কিশোরীর প্রতিবেশী, তার খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও। অভিযুক্তদের মধ্যে প্রথম নামটি ওই কিশোরীর প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধুর।

এক সরকারি কর্মসূচির আওতায় কয়েকজন মনোবিদ ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখনই পুরো ঘটনা জানা যায়। পতনমথিট্টা জেলার পুলিশ সুপার নন্দকুমার এস বিবিসিকে বলেছেন, এখন পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দলিত শ্রেণির মানুষের বিরুদ্ধে হওয়া অপরাধ-রোধী আইন এবং শিশু-কিশোরদের ওপর যৌন নিগ্রহ রোধ আইনের মামলাও রয়েছে।

পুলিশি তদন্ত এখনও চলছে। যে কারণে পরবর্তীতে আরও নতুন মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করেছে রাজ্য সরকার।

ছোটবেলার বন্ধুই প্রথম নির্যাতন চালায়
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ মিনিট বলছে, ওই কিশোরী যখন ১৩ বছর বয়সী ছিল, তখনই প্রথমবার সে যৌন নিগ্রহের শিকার হয়। তার পাড়ার ছোটবেলার এক বন্ধুই তাকে প্রথম যৌন নিগ্রহ করে এবং সেই ঘটনার কিছু ছবিও তুলে রাখে সে। এই বন্ধুর নামই অভিযুক্তদের তালিকায় এক নম্বরে আছে।

পতনমথিট্টা জেলার ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র সঞ্জীব এম বিবিসিকে বলেন, ‘‘প্রথম অভিযুক্তের মোবাইলে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে। এই ভিডিও দেখিয়েই সে কিশোরীকে ব্ল্যাকমেইল করে যৌন নিগ্রহ চালাত। আবার তার বন্ধুদের কাছেও নিয়ে যেত কিশোরীটিকে।’’

পরবর্তীতে ওই কিশোরীর ১৬ বছর বয়সে সেই বন্ধুই আবারও যৌন নিগ্রহ করে। এবার সেই যৌন নিগ্রহের ভিডিও করে সেটা কয়েকজনের সঙ্গে শেয়ার করে দেয় ওই প্রতিবেশী। সেসব ব্যক্তিরা পরবর্তী কয়েক বছর ধরে যৌন নিগ্রহ চালাতে থাকে।

ক্রীড়া প্রশিক্ষকও যৌন নিগ্রহ চালায়
জেলা শিশু-কিশোর কল্যাণ কমিটির প্রধান ও আইনজীবী এন রাজীব বিবিসিকে বলেছেন, যৌন নিগ্রহের শিকার হওয়া ওই কিশোরী একজন অ্যাথলেট। খেলার জন্য নানা শিবিরে তাকে যেতে হতো। সেখানেও যৌন নিগ্রহের শিকার হতে হয় তাকে।

পুলিশ বলছে, গত পাঁচ বছরে ওই কিশোরীকে অন্তত তিনবার গণ-ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, ওই কিশোরীর ছোটবেলার যে বন্ধু প্রথমবার তাকে যৌন নিগ্রহ করেছিল, সে অন্তত একবার গণ-ধর্ষণেও হাজির ছিল। অভিযোগ, ওই কিশোরী প্রথমবার গণ-ধর্ষণের শিকার হন তার বাড়ির পাশেই।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy