সংবাদ ‘চুরি করে’ চালানো গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

সংবাদ চুরি করে যারা গণমাধ্যম চালান, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

2025-01-17T21:25:41+00:00
2025-01-17T21:25:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবাদ ‘চুরি করে’ চালানো গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৩৯৯)
X

সংবাদ চুরি করে যারা গণমাধ্যম চালান, তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব : নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কপিরাইট এনফোর্সমেন্ট খুবই জরুরি। এ বিষয়ে সব সাংবাদিকদের জোরালো কথা বলতে হবে। আপনি দুই মাস খেটে একটা নিউজ করলেন, সেটা অন্য কোনো নিউজ পোর্টাল এক সেকেন্ডে কপি করে ফেলল। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ছবি তুললেন, সেটা একটা বড় পত্রিকা আপনার অনুমতি ছাড়া প্রকাশ করে ফেলল। আপনাকে কপিরাইট এনফোর্সমেন্ট দিতে হবে। কারণ, এটি আপনার আয়ের উৎস।

শফিকুল আলম বলেন, যারা সংবাদ চুরি করে তাদের বন্ধ করে দেওয়া উচিত। প্রেস কাউন্সিল অনেক কথা বলে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলে, নোয়াব অনেক কথা বলে। এই প্রতিষ্ঠানগুলোর উচিত যারা এ রকম চুরি করছে, তাদের বন্ধ করে দেওয়া। এই চুরির কারণে আপনার আমার বেতন কমে যাচ্ছে। কপিরাইট এনফোর্সমেন্ট আমাদের দেশে নেই বলে সবাই চুরি করে।

তিনি বলেন, জার্নালিজম করতে হলে আপনাকে পয়সা খরচ করতে হবে। পয়সা না থাকলে আপনি এ পথে আসবেন না। আপনাকে সাংবাদিকদের বেতন দিতে হবে। জার্নালিস্টদের রক্ত এত সহজ না। জার্নালিস্টদের নিয়ে যারা কাজ করেন, তাদের সত্যিকার অর্থে এই বিষয়টি দেখা উচিত।

শফিকুল আলম বলেন, আমাদের গার্মেন্টস সেন্টারে কর্মীরা যদি তাদের বেতনের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা কেন পারবেন না? আপনি যে সংবাদ মাধ্যম চালান না কেন, আপনাকে ভালো সাংবাদিক রাখতে হবে এবং মিনিমাম মজুরি দিতে হবে।

প্রেস সচিব আরও বলেন, আমরা গণমাধ্যমের সংস্কার করতে যাচ্ছি। কারণ, গণমাধ্যমকে গত ১৫ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার ব্যবহার করেছে। বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের ছিল। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, ডিজির একটা ফোন কল, মিনিস্টারের একটা ফোন কল তখন সংবাদ মাধ্যমের জন্য এনাফ ছিল। আইসিটি নামে যেটা ছিল সেটায় ন্যায়বিচার ছিল না। সেটা ভয়াবহ অন্যায়-অবিচার ছিল।

এসময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে থাকা নসরুল হামিদ মিলনায়তন নসরুল হামিদ তার নিজস্ব টাকায় করেছেন কি না সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এই নামটি রাখা উচিত কি না, তা রিপোর্টার ইউনিটিকে ভাবার পরামর্শও দেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy