আটকের ১৯ ঘণ্টা পর সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

2025-12-15T16:06:21+00:00
2025-12-15T17:19:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটকের ১৯ ঘণ্টা পর সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ৫:১৯ পিএম  (ভিজিট : ২৪৪)
X

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গত রাত সোয়া ৮টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সেসময় আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান, তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে নেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হলেও রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর থেকে তিনি অপেক্ষায় ছিলেন এবং তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।




  বিষয়:   আনিস আলমগীর  সাংবাদিক  মামলা  ডিবি 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy