‘মতপ্রকাশ অনেক দূরে, বেঁচে থাকতেই এখন অধিকার চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, মতপ্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের। আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

2025-12-22T22:19:22+00:00
2025-12-22T22:19:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মতপ্রকাশ অনেক দূরে, বেঁচে থাকতেই এখন অধিকার চাইতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, মতপ্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, আমার প্রায় ২৬-২৭ জন সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন। তারা সেই ২৬-২৭ জনকে ছাদে আটকে রেখেছিল এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে কাছে আসতে দেয়নি।

তিনি বলেন, এই বিষয়ে আমাদের শুধু প্রতিক্রিয়া দেখালেই চলবে না, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং এর জবাব দিতে হবে। মতপ্রকাশ তো এখন অনেক দূরে, বেঁচে থাকার অধিকার চাইতে হবে আমাদের।

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ এই প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে আসেন। 





  বিষয়:   মাহফুজ আনাম  ডেইলি স্টার  আগুন  মতপ্রকাশ 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy