জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানানো হয়নি। আজ রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে নির্দিষ্ট কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

2025-12-14T21:50:21+00:00
2025-12-15T12:15:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১২:১৫ পিএম  (ভিজিট : ৩৮৮)
X

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানানো হয়নি।

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে আমাদের কাছে বেশকিছু অভিযোগ আছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে নির্দিষ্ট কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনিস আলমগীর একটি পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের সমালোচনা চলে।

যোগাযোগ করস হলে সাংবাদিক আনিস আলমগীরকে বলেছেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডির জিম থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। 

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।




  বিষয়:   আনিস আলমগীর  ডিবি হেফাজতে  জিজ্ঞাসাবাদ  সাংবাদিক 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy