নবীজিকে নিয়ে ক'টূক্তি করায় জনপ্রিয় গায়কের মৃ'ত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেইন মাগসৌদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এই গায়ক আমির

2025-01-20T20:27:25+00:00
2025-01-20T20:27:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীজিকে নিয়ে ক'টূক্তি করায় জনপ্রিয় গায়কের মৃ'ত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ৫২১)
X

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেইন মাগসৌদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এই গায়ক আমির তাতালু নামেও পরিচিত। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
সংবাদমাধ্যম ইতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পূর্বে পাঁচ বছরের জেল দেয়ার বিষয়ে প্রসিকিউটরদের আপত্তি সুপ্রিম কোট মঞ্জুর করেছে। এর প্রেক্ষিতে তাকে এবার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিরুদ্ধে কটূক্তির অভিযোহে তাকে এই সাজা দেয়া হয়েছে। এর আগে তার বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ এনে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে। ৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তম্বুলে বসবাস করে আসছিলেন। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বর দেশটির পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই সে ইরানে বন্দি রয়েছেন। 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy