বাকৃবিতে সিগারেটের রমরমা ব্যবসা: দৈনিক বিক্রি ৮৮ হাজার টাকা

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিগারেটের ব্যবসার পালে যেন হাওয়া লেগেছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলসমূহ এবং আশেপাশের দোকানগুলোতে সিগারেট

2025-01-29T21:36:03+00:00
2025-01-29T21:36:03+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাকৃবিতে সিগারেটের রমরমা ব্যবসা: দৈনিক বিক্রি ৮৮ হাজার টাকা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৪১০)
X

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিগারেটের ব্যবসার পালে যেন হাওয়া লেগেছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলসমূহ এবং আশেপাশের দোকানগুলোতে সিগারেট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৮ হাজার টাকার উপরে।
 
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ২৪ টি টং ও দোকানে সিগারেট বিক্রি হয়। দোকানগুলোতে দৈনিক গড়ে প্রায় ৩৭০০০ টাকার সিগারেট বিক্রি হয়। অন্যদিকে কামাল রঞ্জিত মার্কেটের ৫ টি  দোকানে দৈনিক গড়ে প্রায় ৬০০০, ফসিলের মোড়ের ৫ টি দোকানে দৈনিক গড়ে প্রায় ১২০০০, নদীর পাড়ে দৈনিক ১০০০ এবং শেষ মোড়ের কয়েকটি দোকানে দৈনিক গড়ে সর্বমোট ৯০০০ টাকার সিগারেট কেনাবেচা হয়ে থাকে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রির মোড়, ডেইরি ফার্ম, ফিসারিজ মোড়ের দোকানগুলোতে সিগারেট বিক্রি হলেও শিক্ষার্থীদের আনাগোনা কম থাকায় তা গণনায় উল্লেখ করা হয়নি।

সরেজমিনে ঘুরে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন দোকান, টং এবং আবাসিক হলের ক্যান্টিনগুলোতে বিভিন্ন ব্রান্ডের এসব সিগারেট  বিক্রি হয়।মূলত শিক্ষার্থীরাই হলের ক্যান্টনে বিক্রি হওয়া সিগারেটের প্রধান ক্রেতা। এর পাশাপাশি হলের বাইরে অন্যান্য দোকানগুলোর ক্রেতা একইসাথে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতরা। বিশেষ করে ক্লাস শেষে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানগুলোতে চলে সিগারেটের রমরমা কেনাবেচা।

বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ৯টি আবাসিক হলের ক্যান্টিনে খোঁজ নিয়ে দেখা যায়, তারা দৈনিক প্রায় ২৩ হাজার টাকারও বেশি সিগারেট বিক্রি করে যার পুরোটাই শিক্ষার্থী এবং হলের স্টাফরা কিনে থাকে। 

কয়েকটি আবাসিক হলের ক্যান্টিনের কর্মচারীদের সাথে কথা বললে তারা জানান, কিছু শিক্ষার্থী যদি ১০ টাকা খাবারের পিছনে খরচ করে, তার বিপরীতে ৩০ টাকা খরচ করে সিগারেটের পিছনে। ক্যান্টিনে সবচেয়ে বেশি বিক্রি হয় সিগারেট।

বিশ্ববিদ্যালয়ের ফসিলের মোড়ের একজন দোকানি বলেন, বর্তমানে তিনজন ডিলার ক্যাম্পাসে সিগারেট সরবরাহ করে থাকে। তবে সিগারেটের দাম বৃদ্ধির পর থেকে সিগারেট বিক্রি কিছুটা কমে গেছে।

বাকৃবির হেলথ কেয়ার সেন্টারের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার কাম প্যাথলজিস্ট ডাঃ আবুল কালাম মোহাম্মদ আজাদ বলেন, ধূমপান আমার মতে শুধু এক ধরনের অপচয় ছাড়া আর কিছুই নয়। ধূমপান একাধারে শারীরিক, মানসিক, আর্থিক সকল ধরনের ক্ষতির কারণ। ধূমপান আসক্তি ধীরে ধীরে মানুষকে অন্যান্য মাদকদ্রব্যের দিকে ধাবিত করে। যেহেতু সিগারেট বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ নয়, তাই এগুলোর বিক্রি বন্ধ করা সম্ভব না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের মাঝে ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা, ধূমপান না করতে মোটিভেট করা, ধূমপানের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy