যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন

2025-01-30T14:01:25+00:00
2025-01-30T14:01:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:০১ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। 

এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং এখনও পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।

হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ওয়াশিংটনের এই ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে সংঘর্ষে জড়িত ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সৈন্য ছিলেন বলে একজন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে জানিয়েছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy