ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যানোপ্রযুক্তি বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘Nanorevolution in Drug Delivery and Electronics’ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার সেন্টার ফর

2025-01-30T19:26:34+00:00
2025-01-30T19:26:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যানোপ্রযুক্তি বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ২১৬)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘Nanorevolution in Drug Delivery and Electronics’ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ‘From Conventional to Nano-Drug Delivery Systems: Revolutionizing Modern Medicines’ শীর্ষক এবং ভারতের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের পিউর এন্ড অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. জয় সিং ‘Recent Progress of Two-Dimensional Transition Metal Dichalcogenides for Thermoelectric and Transistor Applications’ শীর্ষক পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। কারস্-এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও ওষুধশিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞানের অগ্রযাত্রায় ন্যানোপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এই অত্যাধুনিক প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স শিল্পসহ পরিবেশগত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব। এক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যেতে হবে। গবেষণাগারের নতুন নতুন উদ্ভাবনগুলো ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যুগোপযোগী ও নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি ন্যানোপ্রযুক্তি সেন্টারের গবেষকদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, সেমিনারে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ন্যানোপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নানা ধরনের শিল্পখাত ও সেবাখাতে আধুনিক ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং অভিযোজনের মাধ্যমে জনকল্যাণ সাধনের উপর গুরুত্বারোপ করেন। 

উল্লেখ্য, বাংলাদেশে নানাধরনের শিল্প ও সেবাখাতে আধুনিক প্রযুক্তি হিসেবে ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, অভিযোজন, সম্প্রসারণ ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন ও জনকল্যাণ সাধনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যানোপ্রযুক্তি সেন্টার কাজ করছে। ন্যানোপ্রযুক্তি নির্ভর গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে এই সেন্টার কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy