কনটেন্ট ক্রিয়েটর কাফি স'মকামিতার সমর্থক?

গণমাধ্যম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর কাফির একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘সমকামিতার সমর্থক কাফি’।উক্ত দাবিতে প্রচারিত

2025-01-30T20:08:56+00:00
2025-01-30T20:08:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাক্টচেক
কনটেন্ট ক্রিয়েটর কাফি স'মকামিতার সমর্থক?
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ১০৭২)
X

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর কাফির একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘সমকামিতার সমর্থক কাফি’। 

উক্ত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবিতে কাফির হাতে এলজিবিটিকিউ প্রাইড পতাকার সদৃশ রঙের একটি টুপি দেখা যায় এবং উক্ত টুপিটির আলোকেই দাবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে উক্ত দাবিটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার জানায়, কনটেন্ট ক্রিয়েটর কাফি সমকামিতার সমর্থক নন। তিনি নানাসময়ে সমকামী বিরোধী ভিডিও বানিয়েছেন ও নিজেকে সমকামিতার বিপক্ষের একজন ব্যক্তি বলে দাবি করেছেন। এমনকি রিউমর স্ক্যানার টিমকেও তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন। তাছাড়া, প্রদর্শিত টুপিটির সাথেও সমকামিতা বা এলজিবিটিকিউ এর প্রাইড পতাকার রঙের পার্থক্য রয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পোস্টগুলোতে কেবলমাত্র কাফির হাতে থাকা টুপিটির রঙের উপর ভিত্তি করেই দাবিটি প্রচার করা হয়েছে। 
কাফির ফেসবুক পেইজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, উক্ত ছবিটি গত ২৪ জানুয়ারি কাফি তার ফেসবুক পেজে ‘একা থাকার অভ্যাস হয়ে যাচ্ছে প্রিয়তমা।’ শীর্ষক ক্যাপশনে পোস্ট করেছিলেন৷ উক্ত পোস্টটিতে কাফি সমকামিতার বিষয়ে কোনো উল্লেখ করেননি। পরবর্তী অনুসন্ধানে কাফি’র হাতে থাকা উক্ত টুপিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, টুপিটিতে মূলত চারটি রঙ রয়েছে যা হলো কালো, লাল, হলুদ ও সবুজ।

অপরদিকে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোউল্ডার এর অন্তর্ভুক্তি ও সামাজিক পরিবর্তন কেন্দ্র এবং হেল্থ নামক ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায়, প্রচলিত রেইনবো প্রাইড ফ্ল্যাগে সাধারণত ছয়টি রঙ থাকে। রঙগুলো হলো লাল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি ও নীল বা বেগুনি নীল। 

অনুসন্ধানে কনটেন্ট ক্রিয়েটর কাফির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাকে নানা সময়ে সমকামিতার বিরুদ্ধে কথা বলতে বা ভিডিও বানাতে দেখা যায়। ২০২৪ সালের ৩১ জানুয়ারিতে তার ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে কাফিকে বলতে শোনা যায় যে, সমকামী বা সমকামী সমর্থকদের চেয়ে কুকুর ভালো। 

সাম্প্রতিক সময়ে টুপি হাতে কাফির উক্ত ছবিটি প্রচার করে তাকে সমকামী সমর্থক বলে প্রচার করা হলে তিনি তার ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি একটি ভিডিও প্রচার করেন৷ ভিডিওটিতে তিনি সমকামী সমর্থক হওয়ার দাবিটি মিথ্যা বলে জানান।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy