শিবির উপস্থিত থাকায় পাঁচ ছাত্র সংগঠনের ‘সভা বয়কট’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের

2025-02-17T19:15:20+00:00
2025-02-17T19:15:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবির উপস্থিত থাকায় পাঁচ ছাত্র সংগঠনের ‘সভা বয়কট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩৯২)
X

অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট ভুক্ত ৫ সংগঠন।  

বৈঠকে নির্ধারিত আলোচনা শুরুর আগেই ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানায় সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর দিতে না পারায় সভাস্থল ত্যাগ করেন বৈঠকে উপস্থিত সংগঠনগুলোর নেতারা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত সংগঠনসহ বৈঠকে উপস্থিত অধিকাংশ সংগঠন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অস্বচ্ছ, অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট ভূমিকার অভিযোগ তুলে বিবৃতে বলা হয়- জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল, গণতান্ত্রিক শক্তির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার বিতর্কিত সংগঠন ‘ইসলামী ছাত্র শিবির’কে পুনর্বাসনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত বৈঠকগুলোতে ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একুশে উদযাপন বৈঠকে এই বিতর্কিত সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে। 

অথচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো ’৭১, ’৯০ ও ’২৪-এর গণহত্যাকারী নিপীড়ক গোষ্ঠী ও এর দোসরদের বয়কট করে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছিল। অভ্যুত্থানের পরও ছাত্র শিবিরের প্রকাশনায় একাত্তরে গণমানুষের লড়াইকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। সেই সংগঠনকে একুশে উদযাপনের বৈঠকে আমন্ত্রণ জানানো এদেশের মানুষের গণসংগ্রামের ইতিহাসের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের শামিল। 

দীর্ঘদিন ছাত্রলীগের ছায়াতলে থাকা ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতির জন্য দূষণীয়। একইসঙ্গে দেশের শিক্ষাঙ্গনে শিবিরের দীর্ঘদিনের সন্ত্রাস, দখলদারিত্ব, রগ কাটার মাধ্যমে হত্যাকাণ্ডের হিংস্র ইতিহাসও এদেশের ছাত্রসমাজ ভুলে যায়নি। ছাত্র শিবিরের মতো একটি ধর্মীয় ফ্যাসিস্ট ও বিতর্কিত সংগঠনকে বারংবার বৈঠকে ডেকে এনে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোকে অকার্যকর করার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy