ভারতে ইউএসএইডের ‘গোপন অর্থায়ন’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভোটারদের বুথমুখী করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মার্কিন অর্থায়ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।দিল্লি বিশ্ববিদ্যালয়ের

2025-02-23T14:56:04+00:00
2025-02-23T14:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে ইউএসএইডের ‘গোপন অর্থায়ন’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৬ পিএম   (ভিজিট : ২০১)
X

ভোটারদের বুথমুখী করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মার্কিন অর্থায়ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডির ২১ মিলিয়ন ডলারের অর্থায়ন নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে মার্কিন অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর।

মার্কিন সেই অর্থায়নের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লোকজন সেখানে কিছু তথ্য প্রকাশ করেছেন এবং তা স্পষ্টতই উদ্বেগজনক।’

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘দেখুন, ইউএসএআইডি নিয়ে আমরা কাজ করি কি না, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ইউএসএআইডিকে ভারতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে ওই সংস্থা এখানে কাজ করছে। কিন্তু ওদের কাজ করতে দেওয়া হয়েছিল সরল বিশ্বাসে, ভাল কাজের জন্য। এখন কথা উঠছে, আমেরিকার অনুদান খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টি খতিয়ে দেখা দরকার। যদি এই অভিযোগ সত্যি হয়, দেশের মানুষের এটা জানার অধিকার আছে যে, কারা সেই খারাপ কাজের সঙ্গে যুক্ত।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy