চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘উর্দু বিভাগ’ চালুর প্রস্তাব পাকিস্তান হাই কমিশনারের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

2025-02-25T18:45:27+00:00
2025-02-25T18:45:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘উর্দু বিভাগ’ চালুর প্রস্তাব পাকিস্তান হাই কমিশনারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২১৩)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রস্তাব দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের অফিস কক্ষে পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এই সাক্ষাৎ হয়।

উপাচার্য ইয়াহইয়া বলেন, বাংলাদেশে জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে, যা ইতোমধ্যেই সুধী মহলে প্রশংসিত হচ্ছে।

পাকিস্তানের হাই কমিশনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগ খোলার প্রস্তাব দিলে প্রতিউত্তরে উপাচার্য করাচিতে বাংলা ভাষা শিক্ষা বিভাগ চালুর প্রস্তাব দেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম মাহফুজুল হক, বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন এবং পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা জাইন আজিজ।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy