বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের মারামারিতে হাসপাতালে দুই সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব

2025-02-26T19:05:34+00:00
2025-02-26T19:05:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের মারামারিতে হাসপাতালে দুই সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৪১০)
X

মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত আকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্য থেকে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। কারা তাদের উপরে হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, ‘সাত কলেজে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করেন এই কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছে। এদের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবি সাংবাদিকতা বিভাগের মিশু আলি ও ঢাবি মাস্টার্স প্রিন্টিং এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকিব আল হাসান আহত হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারামারিতে দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন। 

পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এসময় নানা স্লোগান দিতে থাকেন তারা। দল গঠনকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ৮ সদস্য থেকে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy