পবিত্র রমজান উপলক্ষে মুক্তি পাচ্ছে সহস্রাধিক বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেতে যাচ্ছে সহস্রাধিক বন্দি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক

2025-02-28T16:29:05+00:00
2025-02-28T16:29:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমিরাত সরকারের ঘোষণা
পবিত্র রমজান উপলক্ষে মুক্তি পাচ্ছে সহস্রাধিক বন্দি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৪১)
X

পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেতে যাচ্ছে সহস্রাধিক বন্দি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রমজান মাস উপলক্ষে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জুড়ে এক হাজার ২৯৫ বন্দিকে মুক্তিরে আদেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, শেখ মোহাম্মদ বন্দিদের যে কোনো আর্থিক বাধ্যবাধকতা মওকুফ করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগটি বন্দিদের একটি নতুন জীবন শুরুর, তাদের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করার এবং তাদের পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্থিতিশীলতা গড়ে তোলার জন্য ইউএই প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এর ফলে তাদের স্বজনদের মধ্যে আনন্দের নতুন ধারা বয়ে যাবে।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ পবিত্র রমজান মাসের আগে দুবাইয়ের সংশোধনমূলক ও শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতীয়তার এক হাজার ৫১৮ বন্দিকে মুক্তি দিয়েছেন। ফুজাইরাহর শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ভালো আচরণ প্রদর্শনকারী ১১১ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আমিরাত সরকারের মিডিয়া ব্যুরো জানিয়েছে, শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ৭০৭ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমিও ২০৭ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর রাস আল খাইমাহর শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ৫০৬ বন্দি মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy