বাংলাদেশে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিমরা আজ ১২তম রোজা রেখেছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য

2025-03-13T15:19:14+00:00
2025-03-13T15:19:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৯ পিএম   (ভিজিট : ৭৬৩)
X

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিমরা আজ ১২তম রোজা রেখেছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। 

এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানিয়েছে, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। 

আমিরাতের জনগণের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, “যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হলে সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ পালিত হতে পারে আগামী ১ এপ্রিল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy