‘আপনারা আইছইন দেখবার লাগি, ভালা লাগছে’

হবিগঞ্জ প্রতিনিধি

খেলাধুলা

লাল সবুজের জার্সিতে খেলতে সোমবার নিজ দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সিলেট থেকে নিজ গ্রাম

2025-03-17T19:36:35+00:00
2025-03-17T19:36:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবর্ধনা অনুষ্ঠানে হামজা
‘আপনারা আইছইন দেখবার লাগি, ভালা লাগছে’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৬১৬)
 নিজের গ্রামের বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন হামজা চৌধুরী।

নিজের গ্রামের বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন হামজা চৌধুরী।

লাল সবুজের জার্সিতে খেলতে সোমবার নিজ দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সিলেট থেকে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে পৌঁছার পর সেখানে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা।

সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটে নিজের পিত্রালয়ে পৌঁছান হামজা চৌধুরী। পরে বাড়ির পার্শ্ববর্তী মাঠেই আনুষ্ঠানিকতা সারেন স্নানঘাট গ্রামবাসী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারকা ফুটবলার হামজা চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া।

এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ‘আপনারা সব যে আইছইন আমারে দেখবার লাগি, আমার ভালা লাগছে।’ পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে শ্লোগানও দেন।

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। হামজার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের আশেপাশে বিরাজ করছিল উৎসব মুখর পরিবেশ। 

হামজা চৌধুরী তার স্ত্রী, সন্তান, মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্নস্থানে ইংলিশ ফুটবলারকে ফুলেল শুভেচছা জানান ভক্ত-অনুসারীরা। তার আগমনকে ঘিরে নিজ এলাকায় পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। 

এদিকে, হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

আগামী ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে জাতীয় দলের সঙ্গে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy