ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এ অনুষ্ঠান

2025-03-24T01:08:00+00:00
2025-03-24T01:11:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১:০৮ এএম  আপডেট: ২৪.০৩.২০২৫ ১:১১ এএম  (ভিজিট : ২১১)
X

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।

এফজেএফডি'র সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফজেএফডি'র সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, সাজ্জাদ হোসেন খান, রাজিব খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, ইমরান রহমান, মাসুদ রানাসহ এফজেএফডি'র সদস্যরা ।

এফজেএফডি'র  সদস্য মো. বেলায়েত হোসেন মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির কল্যাণ কামনার পর ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy