আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গুজরাটে একটি আতশবাজি কারখানা ও গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাজ্যটির বনাসকাণ্ঠা

2025-04-01T18:25:03+00:00
2025-04-01T18:25:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৩৬২)
X

গুজরাটে একটি আতশবাজি কারখানা ও গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাজ্যটির বনাসকাণ্ঠা জেলার দিসা শহরের কারখানা ও গুদামটিতে ভয়াবহ এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দিসার দমকল বাহিনী ও ১০৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে, কারখানাটির গানপাউডার ইউনিটে বড় ধরনের এই বিস্ফোরণটি ঘটেছে আর তাতেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সংলগ্ন একটি গুদাম ধসে পড়ে আর ধ্বংসাবশেষ ২০০ মিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আতশবাজি তৈরি করার সময় বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের ফলে কারখানাটিতে থাকা মানুষের দেহের অঙ্গপ্রত্যঙ্গ অনেক দূর পর্যন্ত ছিটকে পড়ে। এমনকি আশপাশের জমিতেও দেহাবশেষ পাওয়া গেছে। 

বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। তারমধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। তীব্রভাবে আগুন ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আতশবাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।

বনাসকাণ্ঠার জেলা প্রশাসক মিহির পাটেল বলেন, দিসা শিল্প এলাকায় বড় একটি বিস্ফোরণ ঘটেছে বলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই আমরা। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। ঘটনাস্থলেই ১০ শ্রমিকের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির একাংশ ধসে পড়েছে। পরে আরও সাতজনের মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy