এটিএন বাংলা থেকে সাংবাদিককে ‘চাকরিচ্যুত’

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

চাকরি হারিয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) টেলিভিশন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর

2025-04-29T17:51:01+00:00
2025-04-29T18:19:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এটিএন বাংলা থেকে সাংবাদিককে ‘চাকরিচ্যুত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ৬:১৯ পিএম  (ভিজিট : ৪৩৯)
X

চাকরি হারিয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) টেলিভিশন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য গত ২০১৬ সালের ৫ জুন, ২০২২ সালের ৭ নভেম্বর সতর্কীকরণ এবং পরবর্তীতে ২০২৩ সালের ১৯ অক্টোবর এবং ২০২৪ সালের ২৯ আগস্ট পরপর দুইবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে পুনঃবহাল করা হয়। এর পরও আপনি রিপোর্টিং এর ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে চাকরি হতে বরখাস্ত করা হলো।’
এর আগে গতকাল সোমবার সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জুলাই গণহত্যা নিয়ে বিতর্কিত প্রশ্ন করেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার একদিন পর আজ চাকরি হারালেন তিনি।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy