যবিপ্রবিতে গুচ্ছপদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

যশোর প্রতিনিধি

শিক্ষা

গুচ্ছ পদ্ধতির আওতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) পঞ্চমবারের মতো ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম

2025-05-02T19:21:32+00:00
2025-05-02T19:21:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যবিপ্রবিতে গুচ্ছপদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ৩১৩)
X

গুচ্ছ পদ্ধতির আওতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) পঞ্চমবারের মতো ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২ মে শুক্রবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যবিপ্রবি কেন্দ্রে এবার ‘বি’ ইউনিটে মোট ৫,৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৫.৯২ শতাংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার দিন নিরাপত্তা উপ-কমিটির সদস্য, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত ছিল।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ভর্তি পরীক্ষা উপলক্ষে গৃহীত প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পরীক্ষার দিন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং শেষে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy