পাকিস্তানের একাধিক জেলায় ভারতের মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পেহেলগাম হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় তাৎক্ষণিক ৩

2025-05-07T03:42:28+00:00
2025-05-07T05:10:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের একাধিক জেলায় ভারতের মিসাইল হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪২ এএম  আপডেট: ০৭.০৫.২০২৫ ৫:১০ এএম  (ভিজিট : ৪৫৮)
X

পেহেলগাম হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের খবর নিশ্চিত করেছে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র।

পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে তারা বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, “এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত”। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

এছাড়াও, জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

ভারতীয় সেনাবাহিনী মিসাইল হামলার পর তাদের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছে, “ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।”

পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদে মধ্যরাতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

গণমাধ্যমে তিনি বলেছেন, “কিছু সময় আগে, কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবাহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিমানবাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।”





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy