জানা গেল ভারতের হামলায় এপর্যন্ত পাকিস্তানে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।আজ বুধবার (৭ মে) ভোরে এক সংবাদ

2025-05-07T15:30:14+00:00
2025-05-07T15:30:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল ভারতের হামলায় এপর্যন্ত পাকিস্তানে নিহতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩১৩)
X

ভারতের হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। 

আজ বুধবার (৭ মে) ভোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

লে. জে. চৌধুরি দাবি করেন, অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে প্রাথমিকভাবে নয়জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

ভারতের হামলা প্রতিহত করতে গিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। হামলার যথাযথ জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy