নাহিদ-রিশাদকে দ্রুত পাকিস্তান থেকে ফেরাতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাম্প্রতিক ড্রোন হামলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে অস্থিরতা চরমে। নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে এখন নিজেদের

2025-05-08T20:28:26+00:00
2025-05-08T20:28:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাহিদ-রিশাদকে দ্রুত পাকিস্তান থেকে ফেরাতে চায় বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৮১)
X

সাম্প্রতিক ড্রোন হামলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে অস্থিরতা চরমে। নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে এখন নিজেদের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপরই স্থগিত হয়ে যায় করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ। একইসঙ্গে স্থগিত হয় পরদিনের লাহোর বনাম জালমির ম্যাচও। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ ও রানার ওপরও।

ক্রিকবাজ বিসিবি সূত্রে জানায়, পিএসএলে অংশ নেওয়া রিশাদ ও রানার আর পাকিস্তানে থেকে খেলার আগ্রহ নেই। তারা দ্রুত দেশে ফিরতে চায়।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমরা চাই যত দ্রুত সম্ভব ওরা নিরাপদে দেশে ফিরে আসুক।’

বিসিবি আরও জানায়, দুই ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা যেন আতঙ্কমুক্ত থাকেন, সে দিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে,’— বিবৃতিতে এমনটাই উল্লেখ করেছে বোর্ড।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy