যুদ্ধের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ খবর

2025-05-09T16:03:11+00:00
2025-05-09T16:03:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:০৩ পিএম   (ভিজিট : ২৮৯)
X

চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকেই এলো বড় সিদ্ধান্ত। 

গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিভিয়ে দেওয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেরও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকের পরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত স্থগিত রাখার। এর আগে ভারতে জাতীয় নির্বাচন কিংবা করোনা মহামারির সময়েও টুর্নামেন্টটি বন্ধের নজির ছিল না। সরিয়ে নেওয়া হয়েছিল অন্যত্র। কিন্তু ভারত-পাক সংঘাতের মাঝে স্থগিত করা হলো জনপ্রিয় ক্রিকেট লিগটি।

বিসিসিআইয়ের সূত্রের বরাতে গণমাধ্যম বলছে, দুই দেশের উত্তেজনার মধ্যে খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে টুর্নামেন্টটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে কবে কখন আবার শুরু হবে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 
প্রসঙ্গত, আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy