যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যেই পাকিস্তানে শক্তিশালী অনুভূত হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল

2025-05-10T15:39:51+00:00
2025-05-10T15:39:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ভারতের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যেই পাকিস্তানে শক্তিশালী অনুভূত হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ শনিবার (১০ মে) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া রাজ্যে। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।

ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy