বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবের অমৃতসরে পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

2025-05-13T15:45:23+00:00
2025-05-13T15:45:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ভারতের পাঞ্জাবের অমৃতসরে পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাবের অমৃতসরের পাঁচটি গ্রামে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা জটিল। বিষাক্ত মদ পানে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে অমৃতসরের ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান—এই পাঁচটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানিয়েছেন, ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy