গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন গুরুতর আহত

2025-05-15T19:00:46+00:00
2025-05-15T19:00:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৩১)
X

বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় যানবাহনের যাত্রী গুরতর আহত মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫), পলাশ বিশ্বাসকে (৩২) উদ্ধার করে হাসপাতালে প্রেরণ ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy