সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ৯০ হাজার জীবন হারিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি

2025-05-17T15:40:59+00:00
2025-05-17T15:40:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ৯০ হাজার জীবন হারিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:৪০ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত।

ইউম-এ-তাশাক্কুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা প্রায় ৯০ হাজার মানুষের জীবন হারিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারের বেশি।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এই প্রচেষ্টা কেবল নিজের সীমান্তের ভেতরে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না, বরং গোটা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও পরিচালিত হয়েছে।

তিনি বলেন, যদি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করত, তাহলে তারা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত। পাকিস্তান যে কষ্ট, আত্মত্যাগ ও ক্ষতির মধ্য দিয়ে গিয়েছে, তা বিশ্বের স্বীকৃতি পাওয়া উচিত। বিশ্বকে আমাদের সংগ্রাম ও অবদানের মূল্যায়ন করতে হবে।

শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ভারতের মিরাজ-২০০০, যা ৬-৭ মে রাতে কাশ্মিরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়।

এ যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy