পাকিস্তান-বাংলাদেশ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ভারতের সঙ্গে সংঘাতের জেরে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

2025-05-23T17:14:09+00:00
2025-05-23T17:14:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান-বাংলাদেশ সিরিজে নিরাপত্তা দেবে সেনাবাহিনী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৫:১৪ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

ভারতের সঙ্গে সংঘাতের জেরে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিরিজ চলাকালে সেনাবাহিনী মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে সামা টিভি জানিয়েছে, এই সিরিজের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে সরকার।

সিরিজে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে।

প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দুবাইয়ে পিসিবি ও বিসিবি প্রধান বৈঠক করে তিন ম্যাচের সিরিজ খেলার ব্যাপারে সম্মতি দেয়।

আগামী ২৮ ও ৩০ মে এবং ১ জুন সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy