প্রচণ্ড ঝড়বৃষ্টিতে একদিনে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে নিহত হয়েছেন ৪৫ জন। দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

2025-05-24T19:08:36+00:00
2025-05-24T19:08:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রচণ্ড ঝড়বৃষ্টিতে একদিনে নিহত ৪৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ২০২)
X

তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে নিহত হয়েছেন ৪৫ জন। দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন।

উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণ বিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানিয়েছেন, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে। 
এই জেলাগুলো হলো কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগর (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

স্থানীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy