জাতীয় হ্যান্ডবল দল আন্তর্জাতিকভাবে সুনাম বয়ে আনবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,

2025-05-31T21:00:31+00:00
2025-05-31T21:00:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় হ্যান্ডবল দল আন্তর্জাতিকভাবে সুনাম বয়ে আনবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:০০ পিএম   (ভিজিট : ৪২৭)
X

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হ্যান্ডবল শুধু এক স্থানে (ঢাকায়) নয়, প্রতিটি উপজেলা, জেলা এবং বিভাগ থেকে হ্যান্ডবল টিম থাকবে; স্থানীয় পর্যায়ে থেকে খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন। আমরা ভালো ভালো ট্যালেন্ট জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো, এইভাবে আমাদের জাতীয় দল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

আজ শনিবার বিকালে পল্টনস্থ শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক অয়োজিত ৩৫ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, অনেক জাতীয় প্রায়োরিটিস থাকার কারণে স্পোর্টস সেক্টরে বাজেট স্বল্পতা রয়েছে। আমাদের যে স্বল্প রিসোর্স আছে তা আমরা সর্বোচ্চ উত্তম ব্যবহার করতে চাই। প্রধান উপদেষ্টা স্পোর্টসকে প্রমোট করতে চান। তাঁর একান্ত প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশে আটটি বিভাগে স্পোর্টস হাব নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি স্পোর্টস হাবে হ্যান্ডবলের জন্য ইনডোর ফেসিলিটিস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টসকে প্রমোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হ্যান্ডবল স্টেডিয়ামে সু্যোগ-সুবিধার কিছু সমস্যা রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) টিম আসবে এবং সমস্যাগুলো অনুসন্ধান করবে। আমরা এই ফেসিলিটিজ গুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সরবরাহ করতে পারব। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সাবেক সহ-সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কোষাধক্ষ্য খালেদ আনোয়ারসহ অন্য কর্মকর্তাগণ।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy