‘একাত্তরের ব্যথা’ এখনও অনুভব করে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গেদ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন।আজ রোববার পাঞ্জাবের গভর্নর হাউসে

2025-06-01T16:11:37+00:00
2025-06-01T16:11:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘একাত্তরের ব্যথা’ এখনও অনুভব করে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ১৫৬৭)
X

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন। 

আজ রোববার পাঞ্জাবের গভর্নর হাউসে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  

চলমান টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ক্রিকেট দল আমাদের দূত হিসেবে পাকিস্তান সফর করছে। তারাও এই সিরিজে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে।

১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কথা স্মরণ করে পাকিস্তানের এই প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ভাগ হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী প্রজন্মের সদস্য তিনি। আসিফ আলী জারদারি বলেন, আজকের প্রজন্ম সেই ব্যথা অনুভব করতে পারবে না। আমাদের সেই ক্ষত নিরাময় করা দরকার।

আসিফ আলী জারদারি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে একটি সফল রাষ্ট্র হিসাবে স্বীকৃত বাংলাদেশ। আল্লাহ পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদ দিয়েছেন বাংলাদেশকেও। দুই দেশের মাঝে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। উভয় দেশের তরুণ প্রজন্মের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এবং খেলাধুলা সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রের ক্ষেত্রে সেতুবন্ধন হিসাবে কাজ করে।

তিনি বাঙালি জাতির প্রশংসা করে বলেন, বাঙালিরা এক সময় এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে ছিলেন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং যৌথ পদক্ষেপ নিতে হবে; যা তাদের সমৃদ্ধি নিশ্চিত করে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy