ভূমিকম্পের সময় কারাগার ভেঙে পালাল ২ শতাধিক কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মঙ্গলবার ভোরে ভূমিকম্পের সময় পাকিস্তানের বৃহত্তম শহর করাচির মালির কারাগার থেকে দুই শতাধিক বন্দী পালিয়ে গেছেন বলে জানিয়েছে

2025-06-03T21:21:08+00:00
2025-06-03T21:21:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের সময় কারাগার ভেঙে পালাল ২ শতাধিক কয়েদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:২১ পিএম   (ভিজিট : ৪০৮)
X

মঙ্গলবার ভোরে ভূমিকম্পের সময় পাকিস্তানের বৃহত্তম শহর করাচির মালির কারাগার থেকে দুই শতাধিক বন্দী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ভূকম্পনের সময় দেয়াল কাঁপতে শুরু করলে ওই কারাগারের কয়েক হাজার বন্দী দরজা, তালা ও জানালার কাচ ভেঙে ফেলেন।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৮০ জনকে আবার আটক করা হয়েছে এবং আরও ১৩০ জনের বেশি এখনো পলাতক রয়েছেন। আটক অভিযানে একজন বন্দী নিহত ও দুজন কারারক্ষী আহত হয়েছেন।
কারা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের সময় বন্দীরা চিৎকার করতে শুরু করেন। কারণ, তাঁরা আশঙ্কা করছিলেন, ভবনটি তাদের ওপর ধসে পড়বে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আকাশে গুলি ছুড়ে সতর্কতা জারি করে। 

এতে অনেক বন্দী তাদের কক্ষে ফিরে গেলেও অনেকে আতঙ্কে মূল ফটকে হানা দেন। সুযোগ বুঝে ২১৬ জন বন্দী পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ এখন পলাতক বন্দীদের ধরতে সম্ভাব্য ঠিকানাগুলোতে খোঁজ নিচ্ছে।
কারাগারটি সিন্ধু প্রদেশের দ্বিতীয় বৃহত্তম এবং সেখানে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী রয়েছেন। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, কারাগারটির ধারণক্ষমতা ২ হাজার ২০০ হলেও সেখানে বর্তমানে ৫ হাজারের বেশি বন্দী রাখা হয়েছে।

প্রাদেশিক কারামন্ত্রী আলী হাসান জারদারি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কোনো কর্মকর্তা দায়ী প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy