কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির

2025-06-04T19:15:41+00:00
2025-06-04T19:23:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:১৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৫ ৭:২৩ পিএম  (ভিজিট : ৯৩৩)
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন দলটির লাখো ভক্ত। আর সেখানেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ বেঙ্গালুরু ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ এর বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জয় করে বিরাট কোহলিদের বেঙ্গালুরু। বুধবার দলটির নিজ শহর বেঙ্গালুরুতে প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার কথা ছিল কোহলিদের। এরপর ঘরের মাঠ চিন্নাস্বামীতে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল।
বুধবার সকাল থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত হন বেঙ্গালুরুর হাজারো ভক্ত। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে উপস্থিত হাজারো ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। সেখানে কর্ণাটক সরকারের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছেন তারা।

কিন্তু দলটির লাখো ভক্ত স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ ছিলেন। তারা মাঠে ঢোকার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন বেঙ্গালুরু ভক্ত। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy